চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আট জন নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) সদস্যরা।
শনিবার বিকেলে চারটি ইঞ্জিনচালিত নৌকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সদস্য মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ধারালো ছোরা, বার্থিং হাউজার ও জাহাজে উঠার সিঁড়িসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/২০৩৪ ঘ.
bdnews24