ঝিনাইদহ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার রাজধরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সবুর (৩০) রাজধরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলি জানান, রাজধরপুর স্কুলের পাশে মোড় ঘোরার সময় মোটর সাইকেল আরোহী সবুর ট্রাকের পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৬ ঘ.
bdnews24