২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ সেকেন্ড পালসঅপারেটররা সময় পেল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

মোবাইল অপারেটরদের সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস হারে কল নির্ধারণের নির্দেশনা কার্যকর করার সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল অপারেটরদের সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস হারে কল নির্ধারণের নির্দেশনা কার্যকর করার সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বুধবার বিটিআরসি সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, ১০ সেকেন্ড পালস নির্দেশনা কার্যকর করা প্রসঙ্গে মোবাইল অপারেটরদের সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সময়সীমা এক মাস বৃদ্ধি করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। গত ১৫ অগাস্ট থেকে অপারেটরদের সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস বাধ্যতামূলক করার কথা ছিল। গত ২ অগাস্ট এ সংক্রান্ত একটি নোটিস জারি করে বিটিআরসি। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে ৯ কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/২০০৮ ঘ.