সিলেট, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দু’বছর করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হক খাঁন এ রায় দেন।
দণ্ডিতরা হলেন সিলেট নগরীর খুলিয়াপাড়ার লক্ষ্মণ মালাকার, কুয়ারপার ইঙ্গুলাল রোডের আব্দুল ওয়াহাব কাইয়ুম, শেখঘাট শুভেচ্ছা এলাকার শোয়েব আহমদ, খুলিয়াপাড়ার কামাল এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শুভ্র ওরফে শুভ ভট্টাচার্য।
এরা সবাই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত। সবাই পলাতক বলে পুলিশ জানিয়েছে।
মামলালা নথি থেকে জানা গেছে, ১৯৯৯ সালের ১৯ নভেম্বর নগরীর মির্জাজাঙ্গালের বাসা থেকে ডেকে নিয়ে ঝোটন মজুমদারকে খুন করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের ভাই লিটন মজুমদার বাদী হয়ে পরদিন সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।
২০০০ সালের ২ মে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24