২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ইউপি কার্যালয় থেকে ত্রাণের চাল উদ্ধার, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিডি কর্মসূচির ৯ বস্তা চাল উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

গাইবান্ধা, ২৯ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিডি কর্মসূচির ৯ বস্তা চাল উদ্ধার করেছে। বুধবার সকাল ১১টার দিকে উদ্ধার হওয়া প্রতি বস্থায় ৫০ কেজি কওে চাল ছিল। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান অমিরুল ইসলাম শামীমের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ জানান, গত ১৪ অগাস্ট ওই ইউনিয়নের ১২১জন কার্ডধারী দুঃস্থ মানুষের মাঝে ৩০ কেজি করে বিতরণ জন্য বিতরণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩ হাজার ৬ শ’ ৩০ কেজি চাল বরাদ্দ করা হয়। “কিন্তু পরিমানে কম দিয়ে এই চাল আত্মসাতের জন্য ইউনিয়ন পরিষদে রাখা হয়।” বুধবার সকালে এক অভিযানে ওই স্থান থেকে এ চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল গোবিন্দগঞ্জ উপজেলা সদরে সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। তবে, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শামীম জানান, ১৫ জন কার্ডধারী তাদের চাল উত্তোলন না করায় এ চাল গুলো ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়। ইউএনও অভিযানে গেলে কার্যালয় ছেড়ে চলে যান কেন জানতে চাইলে তিনি বলেন, “চাল বিতরণের দায়িত্বে আমি ছিলাম না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০৯ ঘ.