২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার হওয়ায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কুমিল্লা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার হওয়ায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার ভোর ৫টায় কুমিল্লা সদরের রসুলপুর ও রাজাপুর স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কুমিল্লা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী হামিদুল হক জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই ট্রেনের বগিগুলো সরিয়ে শশীদল স্টেশনে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১১০৮ ঘ.