কক্সবাজার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পারাপার আবার শুরু হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার মিয়ানমার থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার টেকনাফ ঘাটে এসেছে। পরে ট্রলারটি ৩৬ বাংলাদেশি নাগরিক নিয়ে মিয়ানমারে ফিরে যায়।
মিয়ানমারের আরকান প্রদেশে জাতিগত দাঙ্গার কারণে গত জুন থেকে দুই দেশের মধ্যে পারাপার বন্ধ ছিল।
টেকনাফ বিজিবি কোম্পানি কমান্ডার ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে আসা যাত্রীদের মধ্যে অধিকাংশই ব্যবসায়ী। এরা বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24