বান্দরবান, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর মঙ্গলবার ২৩ রোহিঙ্গা মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের বহনকারী একটি জিপ ও একটি মাইক্রোবাস আটক করা হয়।
উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদ গেইট থেকে আটক সবাই নিজেদের মিয়ানমারের মাদ্রাসা ছাত্র বলে দাবি করেছে বলে পুলিশ জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এসএম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে এক সপ্তাহে এই উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১০২ জন রোহিঙ্গাকে আটক করল পুলিশ ও বিজিবি। সোমবার উপজেলার তুমব্র“ থেকে নয় রোহিঙ্গাকে আটক করে বিজিবি।
তিনি বলেন, মিয়ানমার থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে একটি মাইক্রোবাসে বাংলাদেশে প্রবেশের পর একটি জিপে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা সবাই মিয়ানমারের মাদ্রাসা ছাত্র বলে পুলিশকে জানিয়েছে,” বলেন তিনি।
আটক হয়েছেন মাহামুদুল হাসান (৩০), মো. সেলিম (২৬), আরিফুল্ল¬াহ (২৯), আবদুল আজিজ (১৮), আবু তৈয়ব (২৪), আমান উল্লাাহ (২৫), মো. হোসন (২৬), মো. ইলিয়াছ (২৯), দিদার হোছন (১৯), আবুল কালাম (২০), নুরুল হাসান (১৮), নুর আমিন (২১), আবদুর রহমান (২৩), সাইফুল্ল¬াহ (১৮), ছৈয়দুল আমিন (২২), মো. ফারক (১৮), নাছের উল্ল¬াহ (২০), সোফাইল (১৮), মো. তোফায়েল (২৩), নূর বশর (২৪), শাকের (২০), জাবেদ (২৩) ও মো. আলম (২৭)।
এরা সবাই মিয়ানমারের বুচিডং জেলার লজাইং, মরিক্যম, মানুগড়, জীবনখালী ও দুদাইং গ্রামের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭০৬ ঘ.
bdnews24