২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৭ তক্ষক ‘ব্যবসায়ী’ আটক

তক্ষক ব্যবসায়ী সন্দেহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে মঙ্গলবার সাত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

নেত্রকোনা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তক্ষক ব্যবসায়ী সন্দেহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে মঙ্গলবার সাত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা, একটি ডিজিটাল মাপযন্ত্র ও একটি প্রাইভেট কার জব্দ করা হলেও তক্ষক উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ধরা পড়ার আগে তারা একটি তক্ষক ছেড়ে দিয়েছে। গ্রেপ্তাররা হলেন গাজীপুরের মো. আব্দুল আজিজ, জয়নাল আবেদিন, নূরুজ্জামান, আসাদুজ্জামান, মো. বাহার, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিল্লাল হোসেন, কলমাকান্দার বামনগাঁওয়ের শফিকুল ইসালাম। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর ও ত্রিশালের কিছু তক্ষক ব্যবসায়ী সোমবার রাতে তক্ষক কিনতে কলমাকান্দার ভারতীয় সীমান্তে পাহাড়ি এলাকা গোবিন্দপুর যায়। স্থানীয় শফিকুল ইসলামের সহায়তায় একটি তক্ষক কিনে গাজীপুরের দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে কলমাকান্দা সদরের চানপুর সড়কে পুলিশ তাদের গাড়ি আটকায়। এ সময় তারা কিনে আনা তক্ষকটি ছেড়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২০ ঘ.