২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষে আহত ২০

ভোলার চরফ্যাশনের মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জলদস্যু বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ দস্যু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ভোলা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশনের মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জলদস্যু বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ দস্যু আহত হয়েছে। মঙ্গলবার সকালে সামরাজ ঘাট থেকে কালাম বাহিনীর দ্বিতীয় সরদার সোলাইমানকে চোখ উৎপাটিত অবস্থায় গ্রেপ্তার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। সোলাইমান লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের মৃত আতাউর জামানের ছেলে। সোলাইমানকে উদ্ধৃত করে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ভোরের দিকে চরফ্যাশন উপজেলার মেঘনার সামরাজ মৎস্যঘাট এলাকায় জলদস্যু ফোরকান ও কালাম বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়। “পুলিশের উপস্থিতি টের পেয়ে আহতদের নিয়ে জলদস্যুরা পালিয়ে গেছে।” স্থানীয় মৎসব্যবসায়ীরা জানান, নদীতে ডাকাতির এলাকার দখল নিয়ে জলদস্যু ফোরকান ও কালাম বাহিনীর মধ্যে উত্তেজনা চলে আসছে। এরই জের ধরে এ সংঘর্ষে দু’পক্ষের ২০জন আহত হন। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৮