২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সোমবার ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জ সদর উপজেলায় সোমবার ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর হাটখেলায় এ দুর্ঘটনায় নিহত দ্বীন ইসলাম (৫) ওই এলাকার আবদুল কাইউমের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে হাটখোলা সড়কের পাশে দ্বীন ইসলাম খেলছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০২৯ ঘ.