২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভিজিএফের চাল আটকের ঘটনায় মামলা

শেরপুরে ট্রাকভর্তি ভিজিএফের চাল আটকের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

শেরপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ট্রাকভর্তি ভিজিএফের চাল আটকের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার রাতে সদর থানার এসআই ফজলে এলাহী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জামালপুরের ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার ও চালের ট্রাকের সঙ্গে আটক রহিম উদ্দিন ও আজাদ হোসেন। রোববার বিকালে সদর উপজেলার সাতপাকিয়ায় ব্রহ্মপুত্র সেতুর কাছ থেকে ভিজিএফ চাল ভর্তি ট্রাকসহ দু’জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের সঙ্গে আটক রহিম উদ্দিন ও আজাদ হোসেন বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের কাছ থেকে ভিজিএফের চাল কেনার কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০২৬ ঘ.