২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ছোটভাই খুন, মামলায় বড়ভাই আসামি

ঝালকাঠীতে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বড় ভাইসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঝালকাঠী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বড় ভাইসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত দোলেয়ার ফকির (৪৫) ঝালকাঠী সদর উপজেলার দিয়াকুল গ্রামের বাসিন্দা। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন বেগম সোমবার সকালে ঝালকাঠী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা। তিনি বলেন, মামলার দুই আসামি কাওছার (২২) ও নাসিরকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য আসামি নিহতের বড় ভাই আব্দুল হক ফকির (৫০) এখনো পলাতক রয়েছেন। এসআই মোস্তফা জানান, রাতে দোলেয়ারের চিৎকার শুনে তার স্ত্রী দৌঁড়ে গিয়ে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে স্বামীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকা- হতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে উল্লেখ করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/১৭৫৭ ঘ.