বাগেরহাট, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে সোমবার দুই মেয়েকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাঠপাড়া গ্রামে এ ঘটনায় নিহতরা হল শাহ আলমের (৩৫) মেয়ে নিশা (৭) ও তিশা (৪)।
শাহ আলমের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। মাঠপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি।
চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মেয়ে নিয়ে শাহ আলমের স্ত্রী জেরিনা আক্তার লুফা মাঠপাড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে শাহ আলম শ্বশুরবাড়ি এসে মেয়েদের গোসল করানোর কথা বলে বাড়ির পাশে খালে নিয়ে যান।
“সেখানে দুই মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা করে মোবাইল ফোনে স্ত্রীকে কথাটি জানিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়,” বলেন পুলিশ কর্মকর্তা।
আটক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬১১ ঘ.
bdnews24