চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে হিযবুত তাওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে সন্দেহভাজন এই জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার আব্দুর রউফের ছেলে আব্দুল মোতলেব (২১) এবং খুলনার দৌলতপুরের মোতহার আলীর ছেলে নুরুল ইসলাম খোকন (২৯)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সন্দেহজনক আচরণের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনই হিযবুত তাওহীদের সদস্য বলে জানিয়েছেন।”
তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৩ ঘ.
bdnews24