২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সংঘর্ষ-হামলা: পুলিশসহ আহত ৯

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনার জেরে ইউপিডিএফ কর্মীদের হামলায় চার পুলিশ সদস্যও আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

খাগড়াছড়ি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনার জেরে ইউপিডিএফ কর্মীদের হামলায় চার পুলিশ সদস্যও আহত হয়। পুলিশ জানিয়েছে, রোববার বিকালে উল্টাছড়ি ইউনিয়নের ওমরপুর গ্রামে প্রথম সংঘর্ষ হয়। এর প্রতিবাদে জেলা শহরে ইউপিডিএফ’র মিছিল বাধা দিলে তাদের কর্মীদের হামলায় চার পুলিশ আহত হয়েছে। আহত কান্তি ভূষণ চাকমা (৭২), আসমা খাতুন (৩২) ও ত্রিরতœ চাকমাকে (৩৫) খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং মাসুদ রানা (৩৮) ও লক্ষ্মীস্মৃতি চাকমাকে (৬০) পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত এসআই মনিরুজ্জামান, কনস্টেবল মো. আতিক, মো. ইউসুফ ও মো. মহিউদ্দীনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় কান্তি ভূষণ একখণ্ড জমি নিজের দাবি করে ঘর বাঁধতে গেলে প্রতিবেশী মাসুদ রানার পরিবারের সঙ্গে সংঘর্ষ বাধে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত বলে জানান তিনি। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানছড়ির ঘটনার প্রতিবাদে বিকালে ইউপিডিএফ শহরে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে ইউপিডিএফ কর্মীরা অতর্কিতে হামলা চালালে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৮ ঘ.