নওগাঁ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে রোববার ছোটভাইকে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই।
নিতপুর পুরাতন পাড়ায় এ ঘটনায় নিহত সাইদুর রহমান (৩২) এলাকার আব্দুর রহমানের ছেলে।
পোরশা থানার ওসি রেজাউল করিম বলেন, পারিবারিক কারণে কয়েকদিন ধরে গোলাম মোস্তফার সঙ্গে সাইদুর রহমান ও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল।
রোববার সকালে আবারো ঝগড়া শুরু হলে এক পর্যায়ে সাইদুরকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন গোলাম মোস্তফা।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছেস বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৫ ঘ.
bdnews24