২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শনিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শনিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বপ্না আক্তার (১৯) নরসিংদীর খিলপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে। তার শ্বশুরবাড়ি রূপগঞ্জের টাওড়া এলাকায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে টাওড়ায় শ্বশুর বাড়িতে ঘরের ভেতর স্বপ্নার ঝুলন্তলাশ পাওয়া যায়। শ্বশুরবাড়ির লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্বশুরবাড়িরর লোকেরা জানায়, ঈদে বাবার বাড়ি থেকে কেউ দেখতে না আসায় অভিমান করে আত্মহত্যা করেছে স্বপ্না। কিন্তু স্বপ্নার বাবার অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে তার মেয়েকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৯ ঘ.