মুন্সীগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদরে শুক্রবার একটি শিয়াল অন্তত ১৪ গ্রামবাসীকে কামড়ে আহত করেছে।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার মোল্লাপাড়ায় একটি শিয়াল হঠাৎ ১৪ গ্রামবাসীকে কামড়ে আহত করেছে। এরপর তারা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেন রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ১২ রোগীকে চিকিৎসা দিয়েছেন।
তিনি বলেন, ২/৩ জনকে কামাড়ানোটা স্বাভাবিক। কিন্তু এত বেশি লোককে কামড়ানোয় ধারণা করা হচ্ছে শিয়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত।
তাই প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মহাখালী সংক্রামক হাসাপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24