সাভার, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোসল করতে নেমে শুক্রবার সাভারে তুরাগ নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া খেয়াঘাট এলাকা থেকে দমকল বাহিনী জিল্লুর রহমান (১৯) ও মো. রাজুর (২০) লাশ উদ্ধার করে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এইচ এম জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় খেয়াঘাটে তুরাগ নদীতে স্থানীয় ৫/৬ যুবক গোসল করতে নামে। এক পর্যায়ে জিল্লুর ও রাজু পানিতে তলিয়ে যান।
পরে ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরিরা এসে দুই যুবকের লাশ উদ্ধার করে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২১ ঘ.
bdnews24