২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাং রাজা অংশৈপ্রুর শেষকৃত্য সম্পন্ন

শবদাহের মধ্য দিয়ে জেলা শহরের বৌদ্ধ মহাশ্মশানে শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের প্রয়াত বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বান্দরবান, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবদাহের মধ্য দিয়ে জেলা শহরের বৌদ্ধ মহাশ্মশানে শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের প্রয়াত বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিকাল ৫টায় প্রয়াত রাজার মরদেহ মহাশ্মশানে নেওয়া হয়। এরপর হয় সমবেত প্রার্থনাসহ কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান। সন্ধ্যা পৌনে ৬টায় প্রয়াত রাজার বড়ছেলে চহ্লাপ্র“ জিমি মুখে আগুন দেন। রাজার দ্বিতীয় ছেলে সাচিংপ্র“ জেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টায় শহরের বোমাং রাজবাড়িতে অনুষ্ঠান শুরু হয়। বেলা দেড়টায় তাকে নিজ শয়নকক্ষ থেকে রাজবাড়ির সামনের মাঠে বিশেষভাবে নির্মিত ময়ূরাকৃতি রথে রাখা হয়। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি শেষবারের মতো শ্রদ্ধা জানায়। ওই সময় কফিনের চারদিক ঘিরে বৌদ্ধ রীতিতে স্বইং (পিন্ডদান) নৃত্য ও বাদ্য বাজানো হয়। বিকাল ৪টার দিকে প্রয়াত রাজার দেহ ময়ূরাকৃতির রথের সঙ্গে কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ সারিবদ্ধভাবে হেঁটে শহরের ওয়াপদা ব্রিজ এলাকায় বৌদ্ধ মহাশ্মশানে আসে। এদিকে দুপুর ১২টায় শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া রাজবাড়িতে প্রয়াত রাজাকে শেষ শ্রদ্ধা জানান। বেলা দেড়টার দিকে রাজবাড়ির মাঠে চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় এবং খাগড়াছড়ির মং সার্কেলের রাজা সাচিংপ্র“ চৌধুরী রাজাকে শ্রদ্ধা জানান। গত ৮ অগাস্ট সকাল সোয়া ৯টায় ৯৮ বছর বয়সে শহরে রাজবাড়িতে বার্ধক্যজনিত কারণে বোমাং সার্কেলের ১৫তম রাজা অংশৈপ্র“ চৌধুরীর মৃত্যু হয়। প্রয়াত রাজার ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ১৯১৫ সালের ১ অগাস্ট অংশৈপ্র“ চৌধুরী বান্দরবান বোমাং রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুল থেকে ইংরেজি মাধ্যমে এসএসসি (মেট্রিক) পাশ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজে কিছুদিন পড়াশোনা করেন। ১৯৯৮ সালে ১৪তম বোমাং রাজা মংশৈপ্র“ চৌধুরী মারা গেলে ৮৪ বছর বয়সে তিনি বোমাং সার্কেলের ১৫ তম রাজার (সার্কেল চিফ) দায়িত্ব গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.