২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু পারিবারিক আইন সংশোধন প্রতিহতের ঘোষণা

প্রচলিত হিন্দু পারিবারিক আইন সংশোধন প্রতিহত করার ঘোষণা দিয়েছে এই সংস্কারের বিরোধী সংঘ্যালঘুদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত হিন্দু পারিবারিক আইন সংশোধন প্রতিহত করার ঘোষণা দিয়েছে এই সংস্কারের বিরোধী সংঘ্যালঘুদের একটি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ এ ঘোষণা দেন। মানববন্ধনে সুপ্রিম কোর্টের এই আইনজীবী পারিবারিক আইন সংস্কারের সরকারি উদ্যোগকে ‘হিন্দু পারিবারিক ঐতিহ্যের উপর আঘাত’ আখ্যায়িত করে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। অশোক কুমার বলেন, “শাস্ত্রীয় শিষ্টাচার ভঙ্গ করে নারীর ক্ষমতায়নের নামে এই সংস্কার আমরা মানি না। আমরা দাবি করছি আপনারা আইন সংস্কারের এই জায়গা থেকে সরে আসুন। না হলে আমরা এটা প্রতিহত করতে রাজপথে নামতে বাধ্য হবো।” স¤প্রতি সম্পত্তিতে নারীর পূর্ণ অধিকার নিশ্চিতে হিন্দু পারিবারিক আইন সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। এই সুপারিশ বর্তমানে আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের মতো পূর্ণ ও সমান অধিকার দেওয়া, বিবাহ নিবন্ধন ও আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক করা, আবার বিবাহের সুযোগ রাখার এবং সুনির্দিষ্ট কারণ ছাড়া বহুবিবাহকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করার কথা বলা হয়েছে সুপারিশে। মানববন্ধনে সংগঠনের সভাপতি অশোক তরু হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রমের সীমানার মধ্যে হরিচাঁদ ঠাকুর ও লোকনাথের মন্দির নির্মাণের বিরোধিতা করেন। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস কে বাদল ও ঢাকা মহানগর সভাপতি পিন্টু মিত্র। বক্তারা দেশের বিভিন্ন স্থানে দেবোত্তর সম্পত্তি দখলসহ সংখ্যালঘুদের উপর ‘নিপীড়ন’ বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/এইচএ/১৬৪১ ঘ.