নারায়ণগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় মৃত শিশুরা হল- এলাকার সাখাওয়াত হোসেনের মেয়ে রুমা আক্তার (১০) ও তার ভাগ্নি সামিয়া আক্তার (১১)। দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
মৃতদের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকলিমা বেগম সাংবাদিকদের বলেন, সকাল সোয়া ১০টার দিকে রুমা ও সামিয়া একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৬০৯ ঘ.
bdnews24