২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্র“তার জের ধরে এক কলেজ ছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্র“তার জের ধরে এক কলেজ ছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে পোতাজিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত কলেজ ছাত্র সাব্বির (২০) পোতাজিয়া গ্রামের ওসমান আলীর ছেলে। শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাব্বিরের সঙ্গে প্রতিবেশী একটি মেয়ের ঘনিষ্ট সম্পর্ক ছিল। এ নিয়ে গ্রামে কয়েকদফা দেন-দরবারও হয়। সকালে পোতাজিয়া বাজারে আসলে প্রতিপক্ষের লোকজন সাব্বিরকে বেদম পেটায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওসি জানান, এ ঘটনার পর দুইপক্ষের লোকজন বাজারে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনকে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে এবং তিন জনকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩১ ঘ.