ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডা. নারায়ণ চন্দ্র নিতাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীতে নিজের বাসায় বৃহস্পতিবার ভোররাতে ছুরিকাঘাতে খুন হন বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্য নারায়ণ দত্ত।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী প্রয়াত এই চিকিৎসকের আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০২৮ ঘ.
bdnews24