নড়াইল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার পাটকেলবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত মোশারফ হোসেন (৩০) ওই গ্রামের মৃত আব্দুস সালামে ছেলে।
কালিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, পাটকেলবাড়ি গ্রামের শাহাজান মোল্লা ও ইলিয়াস সিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোশারফ নিহত হয়।
আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৬০৩ ঘ.
bdnews24