২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সীতাকুন্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভারী কোনো যানবাহনের চাপায় একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুন্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভারী কোনো যানবাহনের চাপায় একজন নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে সীতাকুন্ড থানাধীন ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জসিম উদ্দিন (৪৫) সীতাকুন্ড উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল মংসি মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় জসিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১১৪১ ঘ.