২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ আনন্দে মেঘনায় নৌকা বাইচ

ঈদের পরদিন হাজারো দর্শকের উপস্থিতিতে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে মেঘনা নদীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

নরসিংদী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের পরদিন হাজারো দর্শকের উপস্থিতিতে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে মেঘনা নদীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মঙ্গলবার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৪০টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্নান চেয়ারম্যানের নৌকা চ্যাম্পিয়ন এবং ভৈরব উপজেলার হিরণ মিয়ার নৌকা রানারআপ হয়। সকাল থেকেই নরসিংদী ও আশপাশের জেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ রায়পুরায় মেঘনা নদীর দুই পাড়ে ভিড় জমায় বাইচ দেখতে। এ সময় দর্শকরা ঢাকঢোল পিটিয়ে ও করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব (এপিএস) আব্দুল হাই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অন্যদের মধ্যে রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩১৫ ঘ.