২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মৎস্য খামারি খুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আব্দুল হামিদ ফকির (৬২) নামের এক মৎস্য খামারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আব্দুল হামিদ ফকির (৬২) নামের এক মৎস্য খামারি। হামিদের লাশ মঙ্গলবার সকালে উদ্ধারের পর সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামিদ ফকির ঈদের দিন সোমবার রাতে প্রতিবেশী আশাদুলের বাড়িতে টেলিভিশন দেখতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। মঙ্গলবার সকালে লাশ আরেক প্রতিবেশী সোবহানের বাড়িতে হামিদের লাশ পাওয়া যায়। সোবহানের স্ত্রী করুনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামিদের পরিবারের ধারণা, শ্বাসরোধে হত্যার পর হামিদের লাশ সোবহানের বাড়িতে ফেলে রাখা হয়। হামিদের ভাতিজা শামীম বলেন, তার চাচা হামিদ এলাকায় ১০/১২ জনের সঙ্গে যৌথভাবে মাছের চাষ করতেন। তাদের মধ্যে আশাদুলের সঙ্গে তার চাচার দ্বন্দ্ব ছিল। “আশাদুল পরিকল্পিতভাবে আমার চাচাকে হত্যার পর লাশ সোবাহানের বাড়িতে ফেলে রাখে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৩ ঘ.