লালমনিরহাট, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের তিস্তা রেল স্টেশন থেকে রোববার রাতে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে চার ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিজানুর রহমান(৪০), সুজন আলী (৩৭), কুড়িগ্রামের উলিপুরের বামনছড়া গ্রামের রুহুল মিয়া (৩০) এবং জালিরচর গ্রামের রফিকুল ইসলাম (২৭)।
লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে সাধারণ মানুষের কাছে জেহাদি বই ও প্রচারপত্র বিলির সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24