চট্টগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কুলাপাড়ায় ঈদের সকালে টর্নেডোতে অন্তত ত্রিশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার পর প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ঝড়ো বাতাসের ফলে কয়েকজন আহতও হয়েছেন।
চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টর্নেডোতে মোহরা কুলাপাড়ার সৈয়দ কলোনি, চেয়ারম্যান কলোনি ও চৌধুরী কলোনির ত্রিশ থেকে চল্লিশটি ঘরের মতো টিনের ছাদ উড়ে গেছে।”
ঈদের দিন ভোর থেকেই নগরীতে ব্যাপক বৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24