ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে একটি দৈনিক পত্রিকার এক ফটো সাংবাদিকের বাসার তালা ভেঙে চুরি হয়েছে।
শনিবার দুপুরে আদাবরে শেখেরটেকে দৈনিক ডেসটিনি পত্রিকার জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মুহিত খন্দকারের ভাড়া বাসায় চুরির এ ঘটনা ঘটে।
মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে ওই বাড়ির চারতলায় তার বাসার দরজায় তালা দিয়ে স্ত্রী-সন্তানসহ তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেন। গুলিস্তান পৌঁছে যাওয়ার পর বাড়ির মালিক তাকে ফোন করে তার বাসায় চুরির ঘটনার কথা জানান।
মুহিত বলেন, “তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বিকল্প চাবি দিয়ে আলমারি খুলে প্রায় ১০ ভরি সোনা ও ২৭ হাজার টাকা চুরি করা হয়।”
আদাবর থানার এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে রাতে একটি মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/এসইউ/১৭৩৮ ঘ.
bdnews24