২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর হাতে প্রাণ গেল ভিক্ষুকের

গাজীপুর সদর উপজেলার পূবাইলে টাকা ছিনিয়ে নেওয়ার পর এক ভিক্ষুককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 06:17 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

গাজীপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পূবাইলে টাকা ছিনিয়ে নেওয়ার পর এক ভিক্ষুককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা। পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল করিম জানান, শনিবার রাত ১১টার দিকে স্থানীয় নয়ানীপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে ইদ্রিস আলী (৪০) নামের ওই ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়। ইদ্রিস স্থানীয় হাড়িবাড়ির টেক এলাকার একটি বাড়িতে থাকতেন এবং আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন। আব্দুল করিম বলেন, “তার মুখের ভেতরে গামছা ঢুকানো এবং গলায় শ্বাস রোধ করার আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে ভিক্ষার টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাকে মেরে বাঁশঝাড়ে লাশ ফেলে গেছে।” পুলিশ ইদ্রিসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১৫ ঘ.