২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ইমামতি নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি ঈদের জামাতে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি ঈদের জামাতে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত আড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষের সময় ২৫টি দোকান ভাংচুর ও লুটপাট চালানো হয়। পুলিশের ওপর ‘চড়াও’ হওয়ার অভিযোগে স্থানীয় ওয়াহিদুর রহমান সিফুকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম বলেন, বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং গত নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হকের সমর্থকদের মধ্যে বিনোদপুর ঈদগাহে ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিকাল সাড়ে ৫টার দিকে এ নিয়ে দু’পক্ষ খাসের হাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাজারের অন্তত ২৫টি দোকান ভাংচুর ও লুটপাট হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ কস্টেবল নজরুল ইসলামসহ অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২২৮ ঘ.