২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

বরিশালের বানারীপাড়া উপজেলার পূর্র্ব সলিয়াবাকপুর গ্রাম থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

বরিশাল, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া উপজেলার পূর্র্ব সলিয়াবাকপুর গ্রাম থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উদ্ধার করা এ লাশের আলামত দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত জোসনা বেগমের (১৮) পূর্ব সলিয়াবাকপুর গ্রামের পাট ব্যবসায়ী শাহেদুর রহমান হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় জোসনার শাশুড়ি পারুল বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পালিয়ে গেছে জোসনার স্বামী, ভাসুর রুবেল হাওলাদার ও শ্বশুড় মোকসেদ হাওলাদার বলে জানায় পুলিশ। বানারীপাড়া থানার ওসি আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাঙ্গা ঘাড়ের ধরণ থেকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। “তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।” “গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি।” প্রতিবেশীদের উদ্ধৃত করে ওসি আরো জানান, যৌতুকের জন্য স্বামী, ভাসুর ও শাশুড়ি জোসনার ওপর নির্যাতন করত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০২৮ ঘ.