২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দুর্ঘটনায় এক পরিবারের ৭ জন নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শনিবার মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

মৌলভীবাজার, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শনিবার মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- সদর উপজেলার কাদিপুর গ্রামের ত্রিপাল সূত্রধরের স্ত্রী প্রণতি সূত্রধর (৪০), বোন উনয় রানী (৪০), অনিমা (৪৭), সজিব (৪), বৃষ্টি (৩), সাথী (৫) ও সজিব (৪)। নিহতরা রাজনগর উপজেলার কাদিপুর গ্রামের কৃপাল নমশুদ্রের পরিবারের সদস্য। আহতরা হলেন- বিভা (৬০), জ্যোতিশী (৪৭), আলতি (৬) ও জ্যোতিন (১)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজার সদর থানার ওসি আবু জাফর মো. সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে রাজনগর-কুলাউড়া সড়কে মহলাল বাজারে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুই জন। ত্রিপাল সূত্রধর পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় করে সিলেটের বালাগঞ্জ যাচ্ছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.