২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে বাসের চাপায় মটর সাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় চামড়া বাজার এলাকায় বাসের চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

টাঙ্গাইল, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় চামড়া বাজার এলাকায় বাসের চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটান ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩০) ঘাটাইল উপজেলার কালোহা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। ঘাটাইল থানার উপ পরিদর্শক মো. আনসার আলী জানান, ঢাকা থেকে ধনবাড়িগামী বিনিময় পরিবহনের একটি বাস সামনে থাকা মটর সাইকেরকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক আনোয়ার মারা যান। তবে এ দুর্ঘটনায় যাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০৩ ঘ.