২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দরে ৪দিন ছুটি

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদাান-রপ্তানি শনিবার থেকে চারদিন বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

দিনাজপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদাান-রপ্তানি শনিবার থেকে চারদিন বন্ধ থাকবে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসেসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার থেকে ২১ অগাস্ট পর্যন্ত এই বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২২ অগাস্ট থেকে যথারীতি আমদানি-রপ্তানি চলবে বলে জানান তিনি। হিলি কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৩ ঘ.