মুন্সীগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারী নিহত এবং একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নূরী বেগম (৪৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
ওসি জানান, গোপালগঞ্জগামী মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
ওই পরিবারের সদস্যরা ঈদ করতে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে যাচ্ছিল বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24