নারায়ণগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মো. মাসুম কাঁচামালের ব্যবসা করতেন। শুক্রবার রাত ২টার দিকে মিজমিজি ওয়াপদা ক্যানেল এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
“ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে তার সঙ্গে থাকা আট হাজার টাকা নিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম।”
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাসুমের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24