২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করা হয় জাতীয় শোক দিবস হিসাবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ১৫ অগাস্ট ভোরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানালেও এবার ওই সময়টায় রাষ্ট্রপতি সৌদি আরবে ছিলেন। সেখানে ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির বিশেষ সম্মেলনে অংশ নিয়ে শুক্রবার বিকালে দেশে ফেরেন তিনি। শনিবার বেলা ১২টায় রাষ্ট্রপতি ধানমণ্ডিতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নিরবে সময় কাটান। সংরক্ষতি মহিলা আসনের সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং বঙ্গভবনের কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/জেকে/১৩০৫ ঘ.