২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশাল উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ময়মনসিংহ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক আর নেই। শুক্রবার রাত ৮টা ১০মিনিটে ঢাকার মিলেনিয়াম হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রয়াতের ছোট ছেলে ডা. মনোয়ার হোসেন জানান। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে তার বাবার মৃত্যু হয়েছে। ২০০১ সালে ত্রিশাল থেকে আব্দুল খালেক বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.