২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের নাম সোলেমান (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের নাম সোলেমান (৩০)। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে কুমিরা রয়েল সিমেন্ট গেইট এলাকার মহাসড়কের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিক-আপ ভ্যান চালক গাড়িটি চট্টগ্রামের দিকে চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে চালকের পাশে বসে থাকা ওই গাড়ির আরেক চালক সোলেমান ঘটনাস্থলেই মারা যান। চালক ইয়াসিন ও পিক-আপ ভ্যানটি আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এসবি/এমআই/১৮৩৪ ঘ.