মুন্সীগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেপটিক ট্যাংকে নেমে শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচক গ্রামের চাঁন মিয়ার ছেলে খলিল (৩০) এবং একই এলাকার হক মিয়ার ছেলে আল আমিন (২৮)।
গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১০টার দিকে তেতুঁইতলা গ্রামের নুর হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খলিল। তার কোনো সাড়া না পেয়ে পরে নামের আল আমিন।
এরপর আর কেউ না নেমে বাঁশের মাথায় দড়ি বেঁধে ট্যাংকের ভেতর থেকে তাদের মৃতদেহ দু’টি তুলে আনে।
ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত ছাড়া স্বজনরা লাশ নিয়ে গেছে।
ওসি বলেন, বাড়ির মালিক নুর হোসেনের স্ত্রী মাকসুদা আক্তার বাদী হয়ে এই ঘটনায় গজারিয়া থানায় অপমৃত্যু মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫১ ঘ.
bdnews24