২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ভিজিডি’র চাল উদ্ধার, গ্রেপ্তার ১

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নে একটি গুদাম থেকে বৃহস্পতিবার রাতে ৫২ বস্তা ‘সরকারি’ চাল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

নীলফামারী, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নে একটি গুদাম থেকে বৃহস্পতিবার রাতে ৫২ বস্তা ‘সরকারি’ চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুদাম মালিক খবির উদ্দীনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। খবির সোনাখুলি গ্রামের ঢেপড়া মামুদের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি আফজালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে খবির উদ্দীনের গুদামে অভিযান চালানো হয়। এখানে খাদ্য বিভাগের সিলযুক্ত ৫২ বস্তা চাল উদ্ধার পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ইউপি চেয়ারম্যান ভিজিএফ’র চাল আংশিক বিতরণ করে বাকি ৫২ বস্তা এই ব্যবসায়ীর কাছে কেউ বিক্রি করেছে। তবে কে বিক্রি করেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪১ ঘ.