২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশুর জবাই করা লাশ

সাভারের আমিনবাজার এলাকা থেকে এক অজ্ঞাত শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

সাভার, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজার এলাকা থেকে এক অজ্ঞাত শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে আমিনবাজারের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি (১২) উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কোনো এক সময় শিশুটিকে জবাই করে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৫০ ঘ.