২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনদের কবরে শেখ হাসিনা

সপরিবারে বনানী কবরস্থানে মা ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপরিবারে বনানী কবরস্থানে মা ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবসে বুধবার গোপালগঞ্জে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ঢাকায় ফিরে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। এর আগে সকালে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাদের নিয়ে বনানী কবরস্থানে এসেছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টা কবরস্থানে অবস্থান করেন। সেখানে দোয়া ও মোনাজাত করেন সবাই। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুকে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সমাধিস্থ করা হলেও পরিবারের অন্য সদস্যদের দাফন করা হয় বনানী কবরস্থানে। কবর জিয়ারতের সময় বঙ্গবন্ধুর দুই মেয়ের সঙ্গে ছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল, মেয়ের জামাই ও নাতনী, শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি, তার স্ত্রী ও কন্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০২ ঘ.