২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে দুই লঞ্চের চাপে একজনের মৃত্যু

ঈদের আগে ব্যাপক ভিড়ের মধ্যে ঢাকার নৌটার্মিনাল সদরঘাটে দুই লঞ্চের মধ্যে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে ব্যাপক ভিড়ের মধ্যে ঢাকার নৌটার্মিনাল সদরঘাটে দুই লঞ্চের মধ্যে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহতের নাম মো. সালেহ আহম্মদ (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ নম্বর পন্টুন দিয়ে সালেহ আহমেদ হাতিয়াগামী পানামা লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। তখন এমপি টিপু-৩ নামের অন্য লঞ্চটি এসে পানামাকে ধাক্কা দেয়। দুই লঞ্চের চাপায় সালেহ আহমেদ ঘটনাস্থলেই মারা যান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালেহ আহমেদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এমআই/১৯০৫ ঘ.