ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ায় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদকে গ্রিসে পাঠানো হচ্ছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম মোহাম্মদকে গ্রিসে নতুন রাষ্ট্রদূত নিয়োগের কথা জানানো হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র) ১৯৮২ ব্যাচের কর্মকর্তা গোলাম মোহাম্মদ এর আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তারও আগে দুবাই, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও মিসরে দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এদিকে, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হাইকে ব্র“নেই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
পেশায় কূটনীতিক আব্দুল হাই বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/২১০৪ ঘ.
bdnews24