২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু খুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ১৫ বছর বয়সী এই ছেলেটির পরনে কালো ফুলপ্যান্ট এবং সাদা-কালো চেক শার্ট ছিল। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় ছেলেটি আরেক ছেলের সঙ্গে থাকত। সে হিউম্যান হলারের সহকারী হিসেবে কাজ করত। তিনি বলেন, সকালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা তাদের ঘরের দরজা খোলা এবং মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির গলায় কালো দাগ রয়েছে। তাই ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.